নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৫ প্রার্থীর আবেদন

০৩ মার্চ ২০২৬, ১২:১৭ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থী ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এর মধ্যে চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবেদনকারীরা হলেন- নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূঁইয়া, লালমনিরহাট-২ আসনে মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে আনোয়ারুল ইসলাম রাজু এবং ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ভোটের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তারা আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানা গেছে।

এর আগে বিভিন্ন সময়ে ফলকে চ্যালেঞ্জ করে বিএনপি সাত ও জামায়াতের তিন প্রার্থী আবেদন করেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে ওইসব আসনের ব্যালট রিটার্নিং অফিসারদের থেকে নিয়ে নির্বাচন কমিশনকে সংরক্ষণ করতে বলেছেন।
 
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬