বুয়েটে ১২ মার্চ পর্যন্ত পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দিয়ে পরে বাতিল

০৯ মার্চ ২০২৬, ১২:৫০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আরও তিন দিন পূর্ব নির্ধারিত পরীক্ষা চলবে বলে জানানো হয়েছিল।

আজ সোমবার (৯ মার্চ) সে বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে সব পরীক্ষা স্থগিত ও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এন.এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক ৯, ১০ এবং ১১ মার্চ অনুষ্ঠিতব্য স্নাতকোত্তর পর্যায়ের এপ্রিল ২০২৫ সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। 

উপর্যুক্ত পরীক্ষাসমূহ যথাক্রমে ২৮, ২৯ এবং ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে জানানো হবে। এছাড়া ০৯ থেকে ১৬ মার্চ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চলবে। এ সময়ে পোস্ট গ্রাজুয়েট থিসিস এর ডিফেন্স নেওয়া যাবে। উল্লেখ্য যে, ৮ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো।

আরও পড়ুন: আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

এর আগে রবিবার (৮ মার্চ) বুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এন.এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ৯, ১০ এবং ১১ মার্চ অনুষ্ঠিতব্য স্নাতকোত্তর পর্যায়ের এপ্রিল ২০২৫ সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী উপর্যুক্ত দিনে যথাসময়ে অনুষ্ঠিত হবে।

রবিবার (৮ মার্চ) দেশের সব বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ার তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন। 

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে মর্মে সকল বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে।

হরমুজে ইরানকে টোল দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে ইউরোপীয়ান ই…
  • ১১ জুলাই ২০২৬
টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক …
  • ১১ জুলাই ২০২৬
‘খোকন বাটপার, সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে’
  • ১১ জুলাই ২০২৬
২০১৪ সালের হারের প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি
  • ১১ জুলাই ২০২৬
‘আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল ক…
  • ১১ জুলাই ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি পানের অভ্যাস কতটা স্বাস্থ্যকর? 
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence