বিশ্ববিদ্যালয় বন্ধে উপাচার্যদের চিঠি দিল ইউজিসি

০৮ মার্চ ২০২৬, ১০:১৩ PM
ইউজিসি ভবন

ইউজিসি ভবন © সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার (৮ মার্চ) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি পত্র পাওয়া গেছে। সেই পত্রের আলোকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজন অনুযায়ী ছুটি বা একাডেমিক কার্যক্রমে সমন্বয় আনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬