ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে মঙ্গলবার, খুলবে যেদিন

০৮ মার্চ ২০২৬, ১০:৪০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। 

হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে আগামীকাল অনুষ্ঠাতব্য পূর্বঘোষিত ইফতার মাহফিল যথারীতি আয়োজিত হবে। 

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন জানান, সরকারি প্রজ্ঞাপন দেখার পরে প্রভোস্ট কাউন্সিলের একটি মিটিং করেছিলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালের ইফতার মাহফিলটা আয়োজিত হবে এবং পরশুদিন (মঙ্গলবার) সকাল ১১৫টার মধ্যে হল বন্ধ করা হবে। 

হল খুলবে কবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যেদিন ক্যাম্পাসের ছুটি শেষ হওয়ার কথা সেদিনই হল খুলবে। রেজিস্ট্রার অফিস থেকে একটি প্রজ্ঞাপন প্রস্তুত হচ্ছে, সেটা হাতে পেলেই সবার কনফিউশন দূর হবে।  

তবে আবাসিক হল বন্ধের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী। শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট ফেসবুকে লিখেছেন, সরকারি প্রজ্ঞাপনে কোথাও আবাসিক হল বন্ধের কথা বলা হয়নি। বিশ্ববিদ্যালয়ে এখন যারা অবস্থান করছে সবাই চাকুরির পড়াশোনা করছে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল বন্ধের নাটক বন্ধ করতে হবে। আপনি ক্লাস পরীক্ষা অফিস বন্ধ করতে পারেন কিন্তু কোন ভাবেই হল বন্ধ করতে পারেন না। 

চাকরির প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীদের ভোগান্তি এবং অনেকের বাস-ট্রেনের টিকিট জটিলতা প্রসঙ্গে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. জালাল বলেন, দেখুন আমাদের সিদ্ধান্ত ছিল না এত আগে হল বন্ধ করার। এখন এটি একটি সরকারি নির্দেশনা যা জরুরি মুহূর্ত বিবেচনায় জারি করা হয়েছে। এক্ষেত্রে আসলে আমাদের হল প্রশাসনের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলাদা করে কিছু করার সুযোগ আছে বলে আমরা মনে করি না। যেহেতু এটা সরকারের নির্দেশনা, আমরা মানতে বাধ্য। তবে পরিবহনের টিকিট বা এ জাতীয় জরুরি বিষয়গুলোর জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করা হবে। 

আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9