বন্ধ ক্যাম্পাসে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ বেরোবি প্রশাসনের বিরুদ্ধে

১১ মার্চ ২০২৬, ০৯:৫৫ PM
ঈদের ছুটিতে গাছ কাটছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঈদের ছুটিতে গাছ কাটছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন © সংগৃহীত

ঈদের ছুটিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদের সামনের প্রায় অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। বন্ধ ক্যাম্পাসে আজ বুধবার (১১ মার্চ) সকাল থেকে গাছ কাটা শুরু হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হলে তা স্থগিত করা হয়। 

জানা গেছে, বেরোবি ক্যাম্পাসের প্রায় ১৮০টি গাছ কাটার উদ্দেশ্যে দাগ দেওয়া হয়। কাটার জন্য বেশ কয়েকটি গাছের মাটিও খোঁড়া হয় ও গাছও কাটা হয়। একপর্যায়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও শিক্ষার্থী ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ক্ষোভ প্রকাশ করে। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছ কাটা বন্ধ করে দেয়। 

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের বেরোবি সেক্রেটারি শোয়াইব ইসলাম সাকিব, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। প্রশাসন কেন এমনটা করল, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, ‘নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে যেসকল গাছ কাতারের মধ্যে পড়ে, সেসকল গাছ কাটা হয়েছে। এখন তা স্থগিত করা হয়েছে।’

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9