বেরোবিসাসের নেতৃত্বে আবু সাইদ-পুলক

০৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM
মো. আবু সাঈদ ও কামরুজ্জামান পুলক

মো. আবু সাঈদ ও কামরুজ্জামান পুলক © সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ২০২৬ সালের নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বেরোবি প্রতিনিধি মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার কামরুজ্জামান পুলক।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার নিচতলায় বেরোবিসাস কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে সাড়ে ১২টা পর্যন্ত। পরে প্রধান নির্বাচন কমিশনার বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

এবারের কার্যনির্বাহী কমিটিতে ৯ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৩ জন প্রার্থী।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার মো. ইমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের আবুল খায়ের জায়ীদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে সমকালের সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ জাগো নিউজের আজিজুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের রিপন শাহরিয়ার, দৈনিক খোলা কাগজ পত্রিকার শরিফুল ইসলাম ও দৈনিক পরিবেশ পত্রিকার মাশফিকুল ইসলাম।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬