শিক্ষাবিদ প্রফেসর ড. রেজাউল হকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ PM
প্রয়াত শিক্ষাবিদ প্রফেসর ড. রেজাউল হক

প্রয়াত শিক্ষাবিদ প্রফেসর ড. রেজাউল হক © টিডিসি ফটো

রংপুর বিশ্ববিদ্যালয় (বর্তমান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও রংপুর কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. রেজাউল হক-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন প্রফেসর ড. রেজাউল হক।

এক শোক বার্তায় তার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপাচার্য ড. মো. শওকত আলী।

শোকবার্তায় বেরোবি উপাচার্য বলেন, প্রফেসর ড. রেজাউল হক ছিলেন একজন দূরদর্শী ও প্রাজ্ঞ শিক্ষাবিদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে তার অভিজ্ঞতা, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা আমাদের জন্য ছিল অত্যন্ত মূল্যবান। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য শুভানুধ্যায়ীকে হারালাম।

উল্লেখ্য, প্রফেসর ড. রেজাউল হক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক কাঠামো সুদৃঢ়করণে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ হিসেবে তিনি আজীবন শিক্ষা বিস্তার, মানোন্নয়ন ও মানবিক মূল্যবোধ বিকাশে নিরলসভাবে কাজ করে গেছেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9