আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়তে মানসম্মত গবেষণার বিকল্প নেই: বেরোবি উপাচার্য

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ PM
আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়তে মানসম্মত গবেষণার বিকল্প নেই: বেরোবি উপাচার্য

আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়তে মানসম্মত গবেষণার বিকল্প নেই: বেরোবি উপাচার্য © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প-২০২৬ এর ১ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের স্তরে উন্নীত করতে হলে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্পসারণ দপ্তরের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং গবেষকদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমেই দেশ ও সমাজ নতুন দিকনির্দেশনা পাবে এবং বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

গবেষণা ও সম্পসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুমন কুমার দেবনাথ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগ: বেরোবি
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬