ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

১১ মার্চ ২০২৬, ১২:১৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (১১ মার্চ) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত আগে প্রকাশিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর আগে ২১ জানুয়ারি প্রকাশিত সময়সূচির পরিবর্তে নতুন এই সময়সূচি কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কোড ১১০২ ও প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার প্রথম দিন ২০ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হবে বাংলা জাতীয় ভাষা (১৩১০০১) এবং বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র (১৩১০০৩) বিষয়ের পরীক্ষা। উভয় বিষয়ই আবশ্যিক।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬