অধিবেশনে যোগ দিতে সংসদে এমপিরা, আসছেন আমন্ত্রিত রাষ্ট্রদূত-জুলাইযোদ্ধারাও

১২ মার্চ ২০২৬, ১০:৪২ AM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। বেলা ১১টায় শুরু হওয়ার কথা এই অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংসদ সদস্যরা (এমপি) ধীরে ধীরে সংসদ ভবনে প্রবেশ করছেন। সকাল থেকেই তাদের আনা-নেওয়ার দৃশ্য লক্ষ্য করা গেছে।

অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জুলাই যোদ্ধারাও উপস্থিত থাকবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়নের বিষয় নিয়ে শুরু থেকেই বিতর্ক এবং উত্তাপ দেখা দিতে পারে।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। তার সংসদে বক্তব্য দেওয়ার বিষয়ে বিরোধী দল জামায়াতে ইসলামি ও এনসিপির পক্ষ থেকে আপত্তি রয়েছে। দল দুটির একাধিক সূত্রে এ বিষয়ে প্রথম অধিবেশনে উত্তাপ তৈরি হওয়ার সম্ভাবনার আভাস দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন। দেড় বছর পর, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন ফলাফল গেজেট প্রকাশ করে। ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নেন।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। সেই মেয়াদের মধ্যে আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬