নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের ভুয়া চিঠি আলোচনায়

১১ মার্চ ২০২৬, ০৬:৪১ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৭:০০ PM
ভুয়া চিঠি

ভুয়া চিঠি © টিডিসি সম্পাদিত

বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এরমধ্যে বেশকয়েকটি নানা অনিয়মের কারণে বন্ধ রয়েছে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।

এদিকে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ত্বাধীন সরকারের শেষে দিকে গত জানুয়ারিতে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের খবর বের হয়েছে সম্প্রতি। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদনের একটি ভুয়া চিঠিও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনেও (ইউজিসি) গিয়েছে।

ওই বিশ্ববিদ্যালয়টির নাম বেঙ্গল ইউনির্ভাসিটি। গাজীপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ড. সৈয়দ জাভেদ মো. সালেহউদ্দিনের নাম রয়েছে। তিনি পেশায় আইনজীবী বলে জানা গেছে।

তবে ইউজিসি বলছে, গাজীপুরে এই নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে ক্যাম্পাস পরিদর্শনে গিয়েছিল। এরপর প্রতিবেদন পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। তবে পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি।

জানা গেছে, ভুয়া চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেঙ্গল ইউনির্ভাসিটি, গাজীপুরকে পাঠদানের সকল কার্যক্রম পরিচালনার সাময়িক অনুমোদন প্রদান করা হলো বলে উল্লেখ রয়েছে। চারটি শর্তে এই অনুমোদন প্রদান করা হলো বলে উল্লেখ করা হয়। শর্তের মধ্যে রয়েছে-নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম শুরু করতে হবে; ৭ বছরের মধ্যে বেঙ্গল ইউনির্ভাসিটি গাজীপুর-কে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত করতে হবে; সরকার/মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় প্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকি করতে পারবে; কোনো শর্ত লঙ্ঘিত হলে বা অনিয়ম পরিলক্ষিত হলে এ অনুমোদন বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিশ্ববিদ্যালয়টির ঠিকানা দেওয়া হয়েছে ১৮৫/১ কবি নজরুল ইসলাম সরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

ভুয়া চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিনের স্বাক্ষর রয়েছে। জানতে চাইলে আজ বুধবার (১১ মার্চ) মো. নেছার উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয় থেকে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়নি। চিঠিটি ভুল দাবি করে তিনি বলেন, সেখানে তার স্বাক্ষরটিও সঠিক নয়।

ইউসিজি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদনের জন্য কয়েক মাস আগে গাজীপুরে ক্যাম্পাস পরিদর্শনে যায় ইউসিজির একটি প্রতিনিধি দল। পরিদর্শনে গিয়ে তারা পেয়েছে সেটি মন্ত্রণালয়ে লিখিত আকারে পাঠিয়ে দিয়েছে। এরপর এটির অনুমোদনের বিষয়ে তারা কিছুই জানে না। তাদের কোনো চিঠিও আসেনি।

পরিদর্শনে গিয়েছিলেন ইউসিজির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার। তিনি বুধবার (১১ মার্চ) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গাজীপুরে পরিদর্শনে গিয়ে তার প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এরপর অনুমোদন সংক্রান্ত কোনো চিঠি পায়নি। তবে ভুয়া চিঠিটি তারাও পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9