একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

০২ জানুয়ারি ২০২৬, ০২:৩০ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩২ PM
শিশুসাহিত্যিক ও ছড়াকার সুকুমার বড়ুয়া

শিশুসাহিত্যিক ও ছড়াকার সুকুমার বড়ুয়া © সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিশুসাহিত্যিক ও ছড়াকার সুকুমার বড়ুয়া পরলোকগমন করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মেয়ে অঞ্জনা বড়ুয়া গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুসফুসে পানি জমে যাওয়ায় তিনি গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তাঁকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান।

জানা যায়, সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সর্বানন্দ বড়ুয়া ও মা কিরণ বালা বড়ুয়া। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করা এই গুণী মানুষটি ১৯৯৯ সালে স্টোরকিপার হিসেবে অবসরে যান। কচি-কাঁচার আসর, খেলাঘর ও মুকুলের মাহফিলসহ বিভিন্ন শিশু-কিশোর পত্রিকায় নিয়মিত লেখার মাধ্যমে প্রায় ছয় দশক ধরে তিনি বাংলা শিশুসাহিত্যে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন। 

আরও পড়ুন: সীমান্তে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, লেজ আবিষ্কার, ছোটদের হাট, কোয়াল খাইয়ে, ঠিক আছে ঠিক আছে, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার, যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা এবং আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের ভেতরে বাইরে’।

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা ও চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ বহু মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন। তার প্রয়াণে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সুকুমার বড়ুয়া, ছড়াকার সুকুমার বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত লেখক, রাউজান চট্টগ্রাম, বাংলা শিশুসাহিত্য, শোক সংবাদ, সুকুমার বড়ুয়ার মৃত্যু, শিশুসাহিত্যিক

নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9