মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

০১ জানুয়ারি ২০২৬, ১০:২০ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০১:২৪ PM
নিহত রিনা খাতুন

নিহত রিনা খাতুন © টিডিসি

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় রিনা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের বাসিন্দা সবুর মন্ডলের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় রিনা খাতুন বাড়ি থেকে বের হয়ে মেয়ের বাড়ি সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোঁয়া ইসরাইল বলেন, রিনা খাতুন নামের ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

এ বিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9