গোপালগঞ্জে হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালের কারাদণ্ড

০৩ মার্চ ২০২৬, ০৫:০২ PM
শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। © টিডিসি ফটো

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুই দালালকে প্রমাণসহ আটক করে এই শাস্তি প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত যৌথভাবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করে দুই দালালকে আটক এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬