বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান দুই সন্তানের মায়ের

০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৪:৩১ PM
প্রেমিক আসরাফের বাড়িতে পলি খানম

প্রেমিক আসরাফের বাড়িতে পলি খানম © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের মা। ওই নারীর অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় তিনি প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। ঘটনার পর থেকে প্রেমিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা পলি খানমের (২৮) স্বামী হাসান শেখ চার বছর ধরে কারাগারে। এ সুযোগে একই গ্রামের হাবিব শেখের ছেলে আসরাফ শেখের পলি খানমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে আসরাফ তার সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বিয়ের বললে টালবাহানা শুরু আসরাফ। এতে পলি খানম মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে আসরাফের বাড়িতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।

পলি খানম দাবি করেন, ‘আসরাফ আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সব শেষ করে দিয়েছে। সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমার সঙ্গে প্রতারণার বিচার চাই।’

আসরাফ শেখ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। 

আসরাফ শেখের ছোট ভাই আবুজার শেখ বলেন, ‘পলি খানম গতকাল (সোমবার) আমাদের বাড়িতে উঠেছেন। আমার ভাই বাড়িতে নেই। যদি সে বাড়িতে থাকত, তাহলে বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া যেত। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না।’

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬