হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক

০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ PM
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরার সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে এই হাসপাতালকে দেশের অন্যতম একটি ‘আদর্শিক হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এই সংসদ সদস্য।

পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপপরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুন।

সভায় উপস্থিত চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস মেশিন ও আইসিইউ বেডগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এ ছাড়া তীব্র জনবল সংকট, চিকিৎসক স্বল্পতা, মেডিকেল শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল স্থাপন এবং মর্গ স্থানান্তরের মতো জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

চিকিৎসকদের সমস্যার কথা শুনে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা অবহেলিত থাকতে দেব না। আমি সাতক্ষীরার সব এমপিকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করব। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সেবার মানে দেশের মধ্যে অন্যতম একটি আদর্শিক হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করা। এখানকার ডায়ালাইসিস মেশিন থেকে শুরু করে আইসিইউ পর্যন্ত যে সব সমস্যা আছে, আমি জাতীয় সংসদে তা জোরালোভাবে তুলে ধরব এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেব।’

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য হাসপাতালের আঙিনায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে নিজেই ঝাড়ু হাতে তুলে নেন। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল চত্বর পরিষ্কার করেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬