তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা হলেন জাহেদ উর রহমান

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও টক শো বক্তা ডা. জাহেদ উর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডা. জাহেদুর রহমানের পাশাপাশি হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। 

কর্ণফুলি নদীর তীরঘেঁষা ছোট্ট শিল্প শহর চন্দ্রঘোনায় শৈশবের অনেকটা সময় কেটেছে উপদেষ্টা জাহেদ উর রহমানের। বাবা আজিজুর রহমানের কর্মসূত্রে চন্দ্রঘোনায় থাকতেন তিনি। কেপিএম স্কুলের ১৯৯১ ব্যাচের ছাত্র ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরামহব্বতপুর গ্রামে তাঁর বাড়ি।

 কেপিএম স্কুল থেকে এসএসসি পাসের পর, চট্টগ্রামের মহসিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস সম্পন্ন করেন। চিকিৎসক হওয়ার পাশাপাশি অত্যন্ত প্রখর ধীসম্পন্ন কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুপরিচিত জাহেদ উর রহমান।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬