পুরোনো কর্মস্থলে ড. মুহাম্মদ ইউনূস

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ PM
পুরোনো কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস

পুরোনো কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে দীর্ঘ ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব পালনকালীন দীর্ঘ বিরতি শেষে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টারে’ নিজের দপ্তরে ফেরেন তিনি।

প্রফেসর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে তার এই প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পেজ থেকে শেয়ার করা তথ্য অনুযায়ী, আজ সকালে মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

দপ্তরে ফেরার পরপরই প্রফেসর ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সামাজিক ব্যবসা ও তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সাবেক প্রধান উপদেষ্টা বর্তমানে রাষ্ট্রীয় বাসভবন যমুনা থেকে তার ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চলতি মাসের শেষ নাগাদ তিনি তার স্থায়ী ঠিকানায় ফিরবেন বলে জানা গেছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9