ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল সম্ভাব্য সময়

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ AM
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব নেওয়ার দিনে সরকারের শেষ দিনে ব্যস্ততম সময় কাটিয়েছেন বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী সপ্তাহে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে উঠতে পারেন তিনি। এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমান থাকতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিদায়ী প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, যমুনা ছেড়ে গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি যত দ্রুত সম্ভব যুমনা ছেড়ে যাবেন। সেটি আগামী সপ্তাহে হতেপারে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠবেন বলে সরকারের সূত্র জানিয়েছে। এজন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন হবে। এ জন্য দুই মাসের মতো সময় লাগতে পারে বলে গণপূর্ত অধিদপ্তরের সূত্র জানিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নেন। ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিদায় নিয়েছেন। এ দিন ব্যস্ততম সময় পার করেন তিনি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসা কয়েকজন বিদেশি প্রতিনিধির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন যেসব বিশ্বনেতা

বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান । তিনি আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও দেখভাল করতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।

ফাইনালে ১১ রেকর্ডের হাতছানি মেসির সামনে
  • ১৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তে বাতিল স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণ
  • ১৭ জুলাই ২০২৬
আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু
  • ১৭ জুলাই ২০২৬
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
  • ১৭ জুলাই ২০২৬
নিজেই পোশাক পরিয়ে দেবে রোবট, এমন প্রযুক্তি উন্মোচন করলেন গব…
  • ১৭ জুলাই ২০২৬
এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence