আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ PM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত ও সম্পাদিত

সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন অন্তর্বর্তীকালীন সরকার। এর মাঝে দেশের সর্বসাধারণের জানার আগ্রহ- দায়িত্ব ছাড়ার পর উপদেষ্টাদের কে কোন পেশায় যাবেন?

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আলী রিয়াজ বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাবেন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন। গণতান্ত্রিক উত্তরণের পথ অনেক কঠিন। শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব।

এসময় তিনি নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকায় বিএনপির প্রশংসা করেন।

এছাড়া সংস্কার বিষয়ে আলী রিয়াজ বলেন, ১৮০ দিন সময়ের মধ্য উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬