বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের কী হবে, যে সিদ্ধান্ত এলো

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ AM
অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করা হচ্ছে। বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব ছাড়ার পর এটি আর সক্রিয় থাকবে না। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) ‘Chief Adviser GOB’ পেজটিতে বাংলা ও ইংরেজিতে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সবাইকে ‘ধন্যবাদ!’ দিয়ে পেজটিতে দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন: ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল সম্ভাব্য সময়

আরও বলা হয়েছে, ‘আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।’প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে, প্রধান উপদেষ্টার প্রেস উইং ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বার্তা দেওয়া হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬