থাকছে বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ PM
বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করা হচ্ছে।  তবে পেজের আগের পোস্ট, ছবি, ভিডিও দেখা যাবে। বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব ছাড়ার পর এটি আর সক্রিয় থাকবে না। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) ‘Chief Adviser GOB’ পেজটিতে নতুন এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন বার্তায় বলা হয়েছে, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সব কার্যক্রম সমাপ্ত হয়েছে।

এর আগে সবাইকে ‘ধন্যবাদ!’ দিয়ে পেজটিতে দেওয়া প্রথম বার্তায় বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন: বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী

আরও বলা হয়েছে, ‘আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।’প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে, প্রধান উপদেষ্টার প্রেস উইং ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বার্তা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনস্বাস্থ্যভিত্তিক পদ সৃষ্টির প্রস্তা…
  • ২৯ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষের নেপথ্যে কী?
  • ২৯ আগস্ট ২০২৬
২০১৮-তে চ্যাম্পিয়ন থেকে ২০২৬-এর ফাইনাল স্বপ্ন, সম্ভাবনা কেম…
  • ২৯ আগস্ট ২০২৬
হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? আসামির স্বজন ও পুলিশের বক্ত…
  • ২৯ আগস্ট ২০২৬
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও …
  • ২৯ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বি…
  • ২৯ আগস্ট ২০২৬