রাজধানীতে ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ AM
ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত © সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, নায়েক রুবেল পুলিশ হেডকোয়ার্টার্সের পাশে নিজের ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ওপর পৌঁছালে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পলাতক চালককে শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬