শ্রমিকবাহী বাস উল্টে একজন নিহত

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ PM
শ্রমিকবাহী বাস উল্টে একজন নিহত

শ্রমিকবাহী বাস উল্টে একজন নিহত © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহি বাস উল্টে ১ জন নিহত এবং ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী হাইজ্যাক মোড় এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার কানাবাহাইল থেকে ছেড়ে আসা নিঝুরী গ্রীন টেক্সটাইল কারখানার শ্রমিকবাহি বাস চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে ইউনিট ৩-এর কোয়ালিটি সেকশনের শ্রমিক সুমন মিয়া (২৫) সহ ২১ জন আহত হন। আহতদের মধ্যে সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। নিহত সুমন মিয়া ভালুকা উপজেলার উথুরা গ্রামের শওকত আলীর ছেলে।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম এই দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬