শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচনে জামায়াতের মনোনয়নপত্র দাখিল

০৩ মার্চ ২০২৬, ০১:১০ PM
জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মনোনয়নপত্র জমা দেন

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মনোনয়নপত্র জমা দেন © টিডিসি

গত ২৮ জানুয়ারি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিতকৃত জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত জামায়াত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান মাসুদ।

২ মার্চ (সোমবার) বিকেল তিনটায় জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান তার মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া, সাবেক আমির মাওলানা আব্দুল বাতেন সহ জামায়াতের বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষ করে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান বলেন, ‘এ আসনে আমি আমার ভাইয়ের রেখে যাওয়া ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচন করছি। দল থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে এবং এলাকার আপামোর জনগণ বাদল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকে ভোট দেবেন।’

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শেরপুরের এই আসনে নির্বাচনটি একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়েছিল। ওই স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো এবং একজন মাত্র প্রার্থীর মনোনয়ন পেয়েছি। এই আসনে ইতিপূর্বে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল তাদেরটা সহ মোট ৫ জন প্রার্থী হয়েছেন। প্রার্থীতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আবার নতুন করে প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধে লঙ্ঘন এবং নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’

এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। 
এ ছাড়া বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা (স্বঘোষিত প্রত্যাহারকৃত প্রার্থী), ইসলামী আন্দোলনের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬