অভিনন্দন জানানো সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM
অভিনন্দন জানানো সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনন্দন জানানো সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর © প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে বিলবোর্ডে অভিনন্দন জানানো বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন। এরপর সেটা সঙ্গে সঙ্গে সরানো হয়।

এছাড়া রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন কোম্পানির যেসব বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলোও দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

কয়েকদিন আগেও বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই তা অপসারণের নির্দেশনা দিয়েছিলেন, জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

আজ প্রধানমন্ত্রী অফিস করেছেন সচিবালয়ে। সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।

অন্যদিকে, আজ রাজধানীর যানজট ও যানবাহনের গতি সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিশেষ ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করায় ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে, যানবাহনের গতি বেড়েছে।

রুমন বলেন, প্রতিবেদনে জানানো হয়েছে যে, আগে যেখানে রাজধানীতে যানবাহনের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার (যা প্রায় হাঁটার গতির সমান), সেখানে গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে দাঁড়িয়েছে। কারণ ভিভিআইপি চলাচলের জন্য রাস্তা বন্ধ রাখা হচ্ছে না। প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এখন ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন।

প্রধানমন্ত্রী প্রতিবেদনটি পর্যালোচনা করেছেন বলেও জানান আতিকুর রহমান রুমন।

‘মাটিতে শুয়েই আম্মাকে ফোন দিলাম’— স্বৈরাচার পতনের মুহূর্তে…
  • ১১ জুলাই ২০২৬
বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
কবে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১১ জুলাই ২০২৬
ইংল্যান্ড-নরওয়ের ম্যাচে হানা দিল প্রাণঘাতী ভাইরাস
  • ১১ জুলাই ২০২৬
সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence