বাংলাদেশে ওয়াজের ‘সিস্টেম চালুর কারিগর’ হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

০৩ মার্চ ২০২৬, ০২:০০ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০২:০২ PM
মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী

মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী © সংগৃহীত ছবি

প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি...ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এ তথ্য নিশ্চিত করেন।

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর প্রথম নামাজে জানাজা বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রখ্যাত ইসলামী বক্তা হিসেবে মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী খ্যাতি লাভ করেছিলেন। কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে ও সমাজ সংস্কারে তিনি সারাদেশে ওয়াজ নসিহত করতেন। বলা হয়ে থাকে বাংলাদেশের ইসলাম ধর্মের ওয়াজ মাহফিলের অন্যতম প্রবক্তা তিনি। এক বক্তব্যে হাবিবুর রহমান যুক্তিবাদী নিজেও দাবি বলেছেন, তিনি এবং মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর নেতৃত্বে বাংলাদেশে ওয়াজ মাহফিলের সিস্টেম চালু হয়েছে। বক্তাকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে স্টেজ বানানো, পোস্টার ছাপানো এবং মাইকিং তারা দুজনই প্রথম শুরু করেছিলেন।

হাবিবুর রহমান যুক্তিবাদী ধর্মপ্রাণ মুসলমানদের নিকট একটি পরিচিত মুখ। তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাশ করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬