গোপালগঞ্জে আগুনে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

০৩ মার্চ ২০২৬, ০২:১৫ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ PM
আগুনে পড়ে যাওয়া উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসার ঘর

আগুনে পড়ে যাওয়া উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসার ঘর © টিডিসি

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে মাদ্রাসাটির ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, ‘আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাত ২টার দিকে চিৎকার-চেঁচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসাটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই।তারা আসতে আসতে মাদ্রাসাটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে  নতুন তরে ঘর তোলার মতো আমাদের অর্থ নেই। দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে। তাই নতুন ঘর তোলার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।

 

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬