বোনকে খুন করে বোরকা পরে পালাচ্ছিলেন ভাই, জনতার হাতে আটক

০৩ মার্চ ২০২৬, ১১:৪৪ AM
আটক জানে আলম

আটক জানে আলম © সংগৃহীত

চট্টগ্রামে বোনকে কুপিয়ে খুন করে বোরকা পরে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে নগরের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেনোয়ারা বেগম। তিনি ওই এলাকার সাবের আহমেদের স্ত্রী। তাকে খুনের অভিযোগে আটক তার ছোট ভাইয়ের নাম জানে আলম। তিনিও একই এলাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, স্বামী ও ছেলে মসজিদে তারাবিহর নামাজ পড়তে যাওয়ায় বাসায় একাই ছিলেন সেনোয়ারা বেগম। এ সময় জানে আলম এসে বোনের স্বর্ণালংকার নিয়ে নেন। এতে বোন সেনোয়ারা বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করেন জানে আলম। পরে জানে আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। তবে বাইরে লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করেন। এরপর পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থলে এসে জানে আলমকে থানায় নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9