এশিয়ান কাপের অভিষেক ম্যাচের একাদশে নেই গোলরক্ষক রুপ্না

০৩ মার্চ ২০২৬, ০২:০৩ PM
গোলরক্ষক রুপ্না

গোলরক্ষক রুপ্না © বাফুফে

টানা দুই সাফে (২০২২ ও ২০২৪) সেরা গোলরক্ষক হওয়া রুপ্না চাকমা এশিয়ান কাপ বাছাইয়েও ছিলেন বাংলাদেশের ভরসা। কিন্তু মূলপর্বের অভিষেক ম্যাচে তাকে বেঞ্চে রেখেছেন কোচ পিটার বাটলার। 

রুপ্নার বদলে একাদশে জায়গা পেয়েছেন মিলি আক্তার৷ তবে, ইনজুরি নয়, কৌশলগত সিদ্ধান্তই এ পরিবর্তনের কারণ বলে জানা গেছে।

৫-৪-১ ফরমেশনে নামছে বাংলাদেশ। ডিফেন্সে নেতৃত্বে আফিদা খন্দকার, মাঝমাঠে মারিয়া-ঋতুপর্ণারা, আর সামনে একমাত্র স্ট্রাইকার শামসুন্নাহার জুনিয়র।

সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে রেফারিং প্যানেলে আছেন থাইল্যান্ডের কর্মকর্তারা, থাকছে ভিএআরও। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ চোখে পড়ার মতো।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, উমহেলা মারমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬