আড়াই ঘণ্টায় শেষ ট্রেনের পশ্চিমাঞ্চলের টিকিট

০৩ মার্চ ২০২৬, ১২:০৪ PM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় প্রথমদিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। তবে বিক্রি শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী অধিকাংশ ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। 

সকাল সাড়ে ১০টায় রেলওয়ের ওয়েবসাইটে দেখা যায়, আগামী ১৩ মার্চের ঢাকা-রাজশাহী রুটের চারটি, ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি, ঢাকা-চিলাহাটি রুটের দুটি, ঢাকা-বেনাপোল রুটের দুটি, ঢাকা-দিনাজপুর রুটের তিনটি, ঢাকা-রংপুর রুটের দুটি এবং ঢাকা-কুড়িগ্রাম রুটের দুটি ট্রেনের কোনো আসনই অবশিষ্ট নেই। তবে ঢাকা-খুলনা রুটের তিনটি ট্রেনে এখনও কিছু আসন খালি রয়েছে বলে ওয়েবসাইটে দেখা গেছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এর আগে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬