মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত, আহত ১

২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ AM
নিহত জামায়াত নেতা

নিহত জামায়াত নেতা © টিডিসি ফোটো

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক জামায়াতে ইসলামী নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী কামরুজ্জামান।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের মরদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নিহত শরিফুল ইসলাম মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া রাজগঞ্জ বাজারে তার একটি হোমিও চিকিৎসা কেন্দ্র রয়েছে। আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ও কামরুজ্জামান জালঝাড়া জামায়াতে ইসলামী পার্টি অফিসের একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন। এতে দু’জনই বুকে ও মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, 'হাসপাতালে আনার পর শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।'

অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী সামিরা খান …
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন আহবান
  • ০৮ নভেম্বর ২০২৬
পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950