ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ PM
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা © টিডিসি

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা আনুমানিক দুইটার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজারসংলগ্ন ইদারার মূলকেন্দ্র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমার দেশ পত্রিকার লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খানের মেয়ে আজমির আমরিন (২০), একই উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো.মিজান (৩৬) ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরামপুর ৪ নম্বর ওয়ার্ডের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে মো. রিয়াজ উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে মানিকারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩২৫৯৭) সিএনজিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও তিনজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।

গুরুতর আহতদের মধ্যে সিএনজি চালক তাজল ও ফারহান নামের এক কিশোর রয়েছে। তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9