বেসরকারি ডেন্টালে মেধাবী ও অসচ্ছল কোটার শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার ১৭ মে

১৪ মে ২০২৬, ০৫:৩৩ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহের বিডিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটার শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের সনদপত্র ও দালিলিক প্রমাণক যাচাইয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ মে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে মেধাবী ও অসচ্ছল কোটায় প্রথম পর্যায়ের ভর্তি শেষে বর্তমানে কিছু আসন শূন্য রয়েছে। এসব আসনে ভর্তির জন্য আবেদনকারীদের অনলাইন আবেদনের তথ্য, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অভিভাবকদের আর্থিক সক্ষমতার বিবরণীর ভিত্তিতে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকার প্রার্থীদের কোটার সপক্ষে দাখিলকৃত প্রমাণকসমূহ যাচাইয়ের জন্যই এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দালিলিক প্রমাণক, তথ্যাদি ও সনদ যাচাইয়ের পর কেবল যোগ্য বলে বিবেচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সকল মূল কাগজপত্রসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া সাক্ষাৎকার প্রদানের জন্য প্রার্থী বা অভিভাবকদের কোনো ধরনের যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার বরাত দিয়ে অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, মেধাবী-অসচ্ছল কোটায় আবেদনের ক্ষেত্রে কোনো তথ্য বা দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে। একই সঙ্গে বিষয়টি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখুন

May be an image of ticket stub, blueprint and text

May be an illustration of map, ticket stub, blueprint and text

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬