মেডিকেলে শূন্য আসন কত— যা জানা যাচ্ছে

৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে। আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। এর আগে ২ মে ভর্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য বলছে, এ বছর ১১৬টি সরকারি-বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন রয়েছে ১১ হাজার ৩৭৮টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেলে মোট ৫ হাজার ১০০ এবং ৬৯টি বেসরকারি মেডিকেলে রয়েছে ৬ হাজার ২৭৮টি আসন। গত মার্চে সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। সর্বশেষ গতকাল বেসরকারি মেডিকেলের তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা হতে ভর্তির আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় অধিদপ্তর। আগামী ২ মের মধ্যে তাদের ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল কলেজে এ পর্যায়ে কোনো আসন শূন্য নেই। যদি কেউ ভর্তি ক্যান্সেল করে, সেক্ষেত্রে শূন্য থাকতে পারে। আর বেসরকারি মেডিকেলে দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের পর ১৮২টি আসন শূন্য ছিল। আমরা গতকাল তৃতীয় মাইগ্রেশন আহ্বান করেছি। এর মাধ্যমে শূন্য থাকা আসনগুলো পূরণ করা হবে।

অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এরপর আর আসন ফাঁকা থাকার কথা না। তবে যদি কেউ ভর্তি না হয়, তাহলে খুব সামান্য আসন শূন্য থাকতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় ওই আসনগুলো শূন্য থাকাই যৌক্তিক।

এদিকে চলতি শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা প্রস্তুতের সময় দুটি বেসরকারি প্রতিষ্ঠান শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজে ভর্তি বন্ধের আদেশ দিয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে উচ্চ আদালতের আদেশে এই দুই প্রতিষ্ঠানেও শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দুটি বেসরকারি মেডিকেলে ভর্তি বন্ধের আদেশ দেওয়া হয়েছিল। তবে উচ্চ আদালত আমাদের আদেশে নিষেধাজ্ঞা দেওয়ায় ভর্তি নিতে হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬