মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা 

২৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে  সকাল ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ প্রোগ্রামের উদ্বোধন করবেন। 

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করবেন। সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অনলাইনে যুক্ত হবেন। 

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ভর্তি শুরু হয় ৩০ ডিসেম্বর।

অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬