তৃতীয় মেডিকেল হিসেবে অ্যাক্রেডিটেশন পেল এএফ‌এমসি

৩০ এপ্রিল ২০২৬, ০১:৪২ PM
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা © ফাইল ছবি

দেশে তৃতীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএম‌ইএসি) স্বীকৃতি অর্জন করেছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফ‌এমসি)। বুধবার বি‌এম‌ইএসি রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিএম‌ইএসির নির্ধারিত নীতি ও প্রক্রিয়া অনুযায়ী সকল মানদণ্ড পূরণ করার পর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকার ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। আগামী পাঁচ (৫) বছরের জন্য এই অ্যাক্রেডিটেশন সনদ বহাল থাকবে।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে (এসএইচএসএমসি) স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএমইএসি)।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬