সেন্টার ফর মেডিকেল এডুকেশনের নতুন পরিচালক অধ্যাপক শামিমা রহমান

১৩ মে ২০২৬, ০৯:১৭ PM
সেন্টার ফর মেডিকেল এডুকেশন

সেন্টার ফর মেডিকেল এডুকেশন © সংগৃহীত

সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক হিসেবে মানিকগঞ্জ মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক (ইনসিটু) ডা. শামিমা রহমানকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (১৩ মে) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন এই প্রজ্ঞাপনে সই করেছেন। অধ্যাপক শামিমা রহমানকে আগামী ১৭ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও মানিকগঞ্জ মেডিকেল কলেজের ইনসিটু অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) ডা. শামিমা রহমানকে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশে স্বাস্থ্য শিক্ষার পাঠ্যসূচি প্রণয়ন এবং পেশাজীবী স্বাস্থ্য শিক্ষক ও কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই)। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনস্ত।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬