ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক

১০ মে ২০২৬, ০৫:৪২ PM
অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ

অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ © সংগৃহীত ও সম্পাদিত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) নিউরোসাার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ রবিবার (১০ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব দূর-রে-শাহওয়াজ সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। এতে ডা. মোস্তফা তৌফিক আগামী ১৮ মের মধ্যে নতুন পদে যোগদান করতে বলা হয়েছে।

নরমাল ডেলিভারির ‘পরামর্শ দেওয়া’য় আয়াকে পেটানোর অভিযোগ ডাক্ত…
  • ২২ নভেম্বর ২০২৬
চলমান রাজনৈতিক সহিংসতার শেষ কীভাবে, যা ভাবছে বিএনপি ও সরকার
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্…
  • ২২ নভেম্বর ২০২৬
অকালে পাঁকছে চুল, আছে খুশকির সমস্যাও— এক কোয়া রসুনে মিলবে স…
  • ২২ নভেম্বর ২০২৬
চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
  • ২২ নভেম্বর ২০২৬
৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬