সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় আরও এক প্রকৌশলী গ্রেপ্তার

০৭ মে ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ০৬:২৭ PM
সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় গ্রেপ্তার সহকারী প্রকৌশলী মো. ইসমাইল

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় গ্রেপ্তার সহকারী প্রকৌশলী মো. ইসমাইল © টিডিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে (এসএসএইচ) চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির আরও এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। আটক মো. ইসমাইল হাসপাতালটির সহকারী প্রকৌশলী পদে কর্মরত। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৪ জন ধরা পড়লেন।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির মামলায় বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী কথা বলতে রাজি হননি। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন:
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌশল-পরিচালক দপ্তর
সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশল-পরিচালক দপ্তরের ৬ কর্মকর্তা বরখাস্ত

এর আগে গত ২২ এপ্রিল এসএসএইচের বেজমেন্ট থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম চুরি হয়। ওই সময় শোনা যায়, আগের দিন ৬টি পিকআপ ভ্যান হাসপাতালে প্রবেশ করে রাতভর এসব মালামাল লোড করা হয়, যা ওই দিন সকাল ৬টায় হাসপাতাল ত্যাগ করে। এ ঘটনায় প্রো-ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৪টি পিকআপ ভ্যানে চুরির সত্যতা পায়। ২৩ এপ্রিল চুরি হওয়া মালামাল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। একই সঙ্গে আটক করা হয় তিনজনকে। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মো. মামুন ছিলেন। আটক অপরজন মো. মাসুম বিল্লাহ (৩৫) গাড়িচালক।

এদিকে গত ৩ মে আসামি রিমান্ড শেষে ওই তিন আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাদের এ জবানবন্দি রেকর্ড করেন।

ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9