জনস্বাস্থ্য, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিএমইউ-ফেইথ বাংলাদেশের সমঝোতা স্মারক

০৫ মে ২০২৬, ০৬:৫৫ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

দেশে জনস্বাস্থ্য গবেষণা, কমিউনিটিভিত্তিক উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা জোরদারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সঙ্গে ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইনোভেশন ইন টেকনোলজি অ্যান্ড হেলথ বাংলাদেশের (ফেইথ বাংলাদেশ) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (৪ মে) এই এমওইউ স্বাক্ষরিত হয়।

চুক্তিতে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. আতিকুল হক ও ড. ফারজানা ইসলাম। অন্যদিকে ফেইথ বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম এবং নির্বাহী সদস্য ড. মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য বেগম নিলুফারসহ অন্যান্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পাশাপাশি অধ্যাপক আতিকুল হক ও ড. ফারজানা ইসলাম ফেইথ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে ছিল ব্রাইটার লাইফ স্কুল, ডেন্টাল ইউনিট ও থেরাপি ইউনিট। এসব কার্যক্রমে কমিউনিটিভিত্তিক সেবাদান পদ্ধতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

ব্রাইটার লাইফ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণমূলক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। শিক্ষার্থীরা গান, ছড়া আবৃত্তি ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে এবং অতিথিদের হাতে তৈরি কার্ড উপহার দেয়। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবন দক্ষতা উন্নয়নের উদ্যোগকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি কার্যকর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারক যৌথ গবেষণা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য সমাধান উন্নয়নে সহায়ক হবে। এর মাধ্যমে দেশে একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ সমাজ গঠনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: বিএমইউ
শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬