বিএমইউতে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস বিষয়ক হ্যান্ডস-অন ট্রেনিং

০৫ মে ২০২৬, ০৬:৫৮ PM
হ্যান্ডস-অন ট্রেনিং অনুষ্ঠান

হ্যান্ডস-অন ট্রেনিং অনুষ্ঠান © সংগৃহীত

দেশে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস বিষয়ক একটি বিশেষ হ্যান্ডস-অন ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ মে) সকাল ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নেফ্রোলজি বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি নেফ্রোলজি বিভাগের সম্প্রসারিত ও সংস্কারকৃত ডায়ালাইসিস ইউনিটের আধুনিকায়নের উদ্বোধন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে চিকিৎসক ও শিক্ষার্থীরা হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস সংক্রান্ত ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পান, যা কিডনি রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, আধুনিকায়ন করা ডায়ালাইসিস ইউনিট চালুর ফলে রোগীরা আরও উন্নত ও কার্যকর সেবা পাবেন। পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগ: বিএমইউ
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬