বিএমইউ ভিসির সাথে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ, লিভার ট্রান্সপ্ল্যান্ট ও ক্যান্সার গবেষণায় সহযোগিতার আশ্বাস

০৭ মে ২০২৬, ০৮:৫১ PM
বিএমইউ ভিসির সাথে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিএমইউ ভিসির সাথে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সাথে চীনের জিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে চিকিৎসা শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং গবেষণার বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় যৌথ গবেষণা এবং একাডেমিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিএমইউতে একটি আন্তর্জাতিক মানের ‘ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন সরকারের কারিগরি ও কৌশলগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকস্বাক্ষরের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুসংহত করতে এবং স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিনিধিদলটি মূলত ক্লিনিক্যাল চিকিৎসা প্রযুক্তির রূপান্তর, চিকিৎসা মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যৌথ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার লক্ষ্য নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন।

সাক্ষাৎকালে বিএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামাল, অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মোহছেন চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধিদলের পক্ষে খ্যাতনামা অনকোলজিস্ট অধ্যাপক ইউ জ্বী এবং হেপাটোবিলিয়ারি সার্জন জিয়ান জুফেনসহ অন্যান্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬