বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন

০৯ মে ২০২৬, ১১:৪৬ AM
থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে র‍্যালি

থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে র‍্যালি © টিডিসি ফটো

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে । ‘থ্যালাসেমিয়া অদৃশ্য আর নয়, অজানাদের খুঁজি ও সহযোগিতার হাত বাড়াই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

শনিবার (৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এতে হেমাটোলজি বিভাগ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগ এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, ট্রেইনি চিকিৎসক, রোগী ও তাদের অভিভাবকরা অংশ নেন।

র‌্যালির উদ্বোধনকালে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো স্ক্রিনিং এবং নিরাপদ রক্ত সঞ্চালনের কোনো বিকল্প নেই। তিনি এ রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল করিম, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন এবং হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (শিক্ষা) নাসরীন আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রক্তরোগ। যথাযথ সচেতনতা, বিয়ের পূর্বে স্ক্রিনিং এবং সময়মতো রোগ নির্ণয়ের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব। তারা থ্যালাসেমিয়া রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা ও নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬