বেসরকারি মেডিকেলে মেধাবী-অস্বচ্ছল কোটার শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস-বিডিএস কোর্সে মেধাবী ও অস্বচ্ছল কোটায় শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনকারী যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৫৩৭ জন প্রার্থীর কাগজপত্র যাচাই ও সম্ভাব্য অনুসন্ধান শেষে এই তালিকায় স্থান পেয়েছেন ৩৯৪ জন প্রার্থী।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে মেধাবী ও অস্বচ্ছল কোটায় আবেদনকারী প্রার্থীরা অনলাইনে আবেদন দাখিল করেন। তাদের দাবির সত্যতা ও যথার্থতা নির্ধারনে গত ৯, ১২ ও ১৩ এপ্রিল ৩৯৪টি আসনের বিপরীতে র‍্যাংক অনুযায়ী শীর্ষস্থানীয় ৬০৭ জনের প্রত্যক্ষ ইন্টারভিউ এবং কাগজপত্র যাচাইয়ের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়। তার মধ্যে ৫৩৭ জন প্রার্থী উপস্থিত হন, যাদের কাগজপত্র যাচাই এবং সম্ভাব্য অনুসন্ধান শেষে তালিকার র‍্যাংক অনুযায়ী ৩৯৪ জন যোগ্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রস্তুতপূর্বক নির্দেশক্রমে প্রকাশ করা হল।

এতে আরও বলা হয়, এসব প্রার্থীরা প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত প্রতিপালন সাপেক্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ই-মেইলযোগে ভর্তির আবেদন দাখিল করবেন। কলেজ কর্তৃপক্ষ গভর্নিং বডির অনুমোদনক্রমে নিয়মানুযায়ী শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করবেন। কেউ নির্দিষ্ট সময়ে ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা অনুযায়ী মেধাবী-অসচ্ছল কোটায় ভর্তিচ্ছুদের অসচ্ছলতার দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে এবং ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় থাকা শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে সংযুক্ত ফর্ম পুরণ করে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ৩টা থেকে আগামী ১৮ এপ্রিল বেলা ৩টার মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের ই-মেইমের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের একটি অনুলিপি আবশ্যিকভাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ই-মেইলযোগে [email protected] অথবা [email protected]এ প্রেরণ করবেন।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মেডিকেল কলেজকে আগামী ২১ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনের মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি হতে অসমর্থ হলে রাত ১১.৫৯ মিনিটের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে ই-মেইলযোগে অবহিত করতে হবে। অবহিত না করা হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তি হতে আগ্রহী নন বলে গণ্য করা হবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থীদের আহ্বান করে শূন্য আসন পূরণ করা হবে। নির্ধারিত সময়ের পরে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ২১ এপ্রিলের পরে শূন্য আসন এবং অবশিষ্ট প্রার্থীদের পছন্দ বিবেচনায় অটোমেশন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের চূড়ান্তভাবে বন্টন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এতে বলা হয়েছে, ভর্তির সময় শিক্ষার্থীদের আবশ্যিকভাবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি জমা দিতে হবে। শিক্ষার্থীদের দাখিলকৃত তথ্য ভুল প্রমাণিত হলে যেকোন সময় ভর্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালিকা দেখুন এখানে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9