ফাইনালে যেতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ AM
বাংলাদেশ যুব ক্রিকেট দল

বাংলাদেশ যুব ক্রিকেট দল © সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ যুব দল। দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে সকাল ১১টায় প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

এর আগের দুই আসরে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে, আট বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে পাকিস্তান। সর্বশেষ ২০১৭ সালে ফাইনালে উঠে আফগানিস্তানের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল তারা।

‘বি’ গ্রুপে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ২৮৪ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতে টপকে যান তারা। ওই ম্যাচে ওপেনার জাওয়াদ আবরার ৯৬ রানের দারুণ ইনিংস খেলেন।

পরের ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। এমডি সবুজ নেন ৩ উইকেট, সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট। ব্যাট হাতে আবরারের ৭০ রানে সহজ জয় পায় দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটাররা তেমন রান না পেলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলংকাকে ৪৯.১ ওভারে ১৮৬ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ নেন ৩টি করে উইকেট। তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রানার্স-আপ হয়ে শেষ চারে আসে পাকিস্তান। তিন ম্যাচে ২ জয় ও ১ হারে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। মালয়েশিয়ার বিপক্ষে ২৯৭ রানের বড় জয় ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭০ রানের জয় পেলেও ভারতের কাছে ৯০ রানে হেরে যায় তারা।

একই সময়ে আইসিসি একাডেমি মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। আগামী ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও এমডি সবুজ।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬