বিপিএল শুরুর আগে চমক দিল রংপুর রাইডার্স

১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ AM
বিদেশি ক্রিকেটার

বিদেশি ক্রিকেটার © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র সপ্তাহখানেক আছে বিপিএল শুরুর। ঠিক এই সময়ে এসেই চমক দিল বিপিএলে অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তারকা ছয় বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়ে চমক দিয়েছে রংপুর রাইডার্স। তারকা ছয় বিদেশি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ডেভিড ম্যালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ।

দলের শক্তি ও ভারসাম্য আরও বাড়ানোর লক্ষ্যে এই অভিজ্ঞ ও প্রতিভাবান বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রংপুর রাইডার্স।

চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটারই বিপিএলের সর্বশেষ আসরেও খেলেছিলেন। এর মধ্যে খুশদিল, ইফতিখার ও আকিফ রংপুরেই ছিলেন। আর ম্যালান, মায়ার্স ও আশরাফ ছিলেন ফরচুন বরিশালে। বিপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এবার ফ্র্যাঞ্চাইজিটি অংশ নিচ্ছে না।

সরাসরি চুক্তিতে নেওয়া ৬ ক্রিকেটারকে নিয়ে রংপুর রাইডার্সের স্কোয়াড দাঁড়াল ২২ জনে। এর আগে নিলাম থেকে ১২ জন এবং নিলাম-পূর্ব সরাসরি চুক্তিতে ৪ জনকে নিয়েছিল রংপুর। সরাসরি চুক্তিতে আগের চারজন ছিলেন নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি ও সুফিয়ান মুকিম।

আর নিলাম থেকে কেনা হয়েছিল লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আবদুল হালিম (১১ লাখ), এমিলিও গে (১০ হাজার ডলার) ও মোহাম্মদ আখলাকদের (১০ হাজার ডলার)।

৬ দল নিয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। প্রথম দিন মাঠে নামবে সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস। রংপুরের প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্টের শুরু থেকে ২ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950