আফগানদের হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা যুব বাংলাদেশের

১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

বিশাল লক্ষ্য পেলেও ভড়কে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরার ও রিফাত বেগের দৃঢ় ব্যাটিংয়ে জয়ের দিয়ে যুব এশিয়া কাপে শুরু করেছে টাইগার যুবারা। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ে আগে ব্যাট করে ফয়সালের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাওয়াদ সেঞ্চুরি মিস করলেও রিফাতের সঙ্গে কার্যকরী জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। শেষ পর্যন্ত ৭ বল ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে ২৮৩ রান তোলে। ওপেনার উসমান সাদান ৩৪ ও ৮টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ১০৩ রান করেন তিনে নামা ফয়সাল। এ ছাড়া উজাইরুল্লাহ নিয়াজাই ৪৪, আজিজুল্লাহ মিয়াখিল ৩৮ ও আব্দুল আজিজ ২৬ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ নেন দুটি করে উইকেট।

জবাবে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ওপেনিং জুটিতে আসে ১৫১ রান। রিফাত ৬২ ও জাওয়াদ ৯৬ রান করে আউট হন। পরে অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৪৭) ও কালাম সিদ্দিকির জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষদিকে শেখ পারভেজ জীবন ও শাহরিয়ার আহমেদের ব্যাটে ৩ উইকেটের জয় নিশ্চিত করে জুনিয়র টাইগাররা।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950