এশিয়া কাপের সূচি ঘোষণা: বাংলাদেশের খেলা কবে?

০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ AM
এশিয়া কাপ

এশিয়া কাপ © সংগৃহীত


যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ১২ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাত মাঠে গড়াবে যুব এশিয়া কাপ ক্রিকেট। আট দল নিয়ে আয়োজিত বয়সভিত্তিক এই টুর্নামেন্টে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

এবারের আয়োজক আফগানিস্তান হলেও টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিযোগিতা শুরু হবে আগামী ১২ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক আরব আমিরাত।

একদিন পর, ১৩ ডিসেম্বর বাংলাদেশের যাত্রা শুরু স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে। এরপর ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের দল। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইয়াং টাইগার্সরা, ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমি মাঠে।

এদিকে ‘এ’ গ্রুপে দেখা যাবে জমজমাট লড়াই। আবারও একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠেই। সব ম্যাচই গালফ মান সময় অনুযায়ী রাত ৯টায় শুরু হবে।

আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬