রাইজিং স্টারস এশিয়া কাপ

মোবাইলে বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল দেখবেন যেভাবে

২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ PM
রাইজিং স্টারস এশিয়া কাপে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

রাইজিং স্টারস এশিয়া কাপে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান © সংগৃহীত

রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।  রবিবার (২৩ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

টুর্নামেন্টে হংকং, আফগানিস্তান আর ভারতকে হারিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ। বিশেষ করে সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারায় তারা। সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চ ছাপিয়ে জিতে বাংলাদেশ ‘এ’ দল। একের পর এক হাস্যকর ভুলের পর সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত ২ উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’-পাকিস্তান শাহিনস এর মধ্যকার ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টেন স্পোর্টস-১। সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে টি-স্পোর্টসের ওয়েবসাইটের মাধ্যমেও মোবাইলে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া আই স্ক্রিন এর মাধ্যমেও মোবাইলে ফাইনাল দেখা যাবে।

উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু হওয়া এ আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দু’বার করে শিরোপা জিতেছে। বাংলাদেশ এখনো শিরোপা না পেলেও ছয় বছর আগে একবার রানার্সআপ হওয়া ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। 

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে …
  • ১৬ জুলাই ২০২৬
স্নাতক পাসে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ
  • ১৬ জুলাই ২০২৬
‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যাহতি চ…
  • ১৬ জুলাই ২০২৬
অর্থসম্পদের লোভে প্রবাসীকে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
  • ১৬ জুলাই ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স, আবেদন ৩১ জুলাই পর্…
  • ১৬ জুলাই ২০২৬
ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নূর-…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence